পদ্মা সেতুতে সড়ক ও রেল চলাচল একসঙ্গে চালু করার উদ্যোগ নেয়া হচ্ছে—উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেতুর নির্মাণ কাজ সন্তোষজনকভাবে এগিয়ে চলছে।
বুধবার বিকেলে জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরপর্বে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আগামী ৬ লেনে উন্নীত করণ হবে সেইসঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কও ৪ লেন করা হবে।
দক্ষিণ বঙ্গের মানুষের সঙ্গে সারা দেশের মানুষের যোগাযোগ সহজ করা এবং বাংলাদেশকে আর্ন্তজাতিক সড়ক নেটওয়ার্কে যুক্ত করার লক্ষ্যে নির্মাণাধীন এ প্রকল্পে ব্যয় হবে মোট ২৮ হাজার ২৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা বলেও জানান শেখ হাসিনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: