অবাধে বন-উজাড় ও খাদ্য সংকটের কারণে সুন্দরবন থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে বাঘ। ফলে প্রকৃতি ও পরিবেশ-বৈচিত্র্য হূমকির মুখে পড়ছে।
বুধবার সকালে রাজধানীতে বাঘ সুরক্ষায় দুবছরব্যাপী প্রচারাভিযান ‘টাইগার কারাভ্যান’ উপলক্ষে আযোজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে বন বিভাগ।
১৯৭৫ সালে সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার ছিল ৩৫০টি। পয়তাল্লিশ বছরের মাথায় সুন্দরবনের বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ১০৬টিতে। আর এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক দশকে বাঘশূন্য হয়ে পড়বে সুন্দরবন।
অবাধে বন উজাড় ও খাদ্য সংকটের কারণেই দিনকে দিন বাঘের সংখ্যা কমছে বলে মনে করেন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির ডেপুটি ডিরেক্টর কার্ল উরস্টার।
বাঘ সংরক্ষণে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করার কথাও জানান তিনি।
দেশজুড়ে সচেতনতা তৈরিতে টাইগার ক্যারাভান ১১ ফেব্রুয়ারি থেকে দু'বছর ধরে দেশের ১০০টি গুরুত্বপূর্ণ স্থানে প্রচারণা চালাবে।