ইরান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস-এলপিজি আমদানি করা হবে—উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সেদেশ থেকে অপরিশোধিত এলপিজি দেশে এনে পরিশোধন করে বাজারজাত করা হবে।
বুধবার দুপুরে নিজ দপ্তরে ইরানের শিল্প, খনিজ সম্পদ ও বাণিজ্যমন্ত্রীর উপদেষ্টা রেজা মওদোদীর নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, এলপিজি ছাড়াও জ্বালানি তেল আমদানির ব্যাপারে আগামী মার্চে ইরান যাচ্ছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, কার্পেট, চামড়াজাত পণ্য রপ্তানি এবং ইরানে বাণিজ্যমেলায় বাংলাদেশের অংশ নেয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: