জাতীয়

সড়ক পরিবহন আইন শিগগিরি সংশোধন হবে: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

মালিক ও চালকের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে সড়ক পরিবহন আইন শিগগিরি সংশোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনে প্রাইভেট কার সীমিতকরণের বিষয়েও নির্দেশনা থাকবে— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকারি ছুটির দিন ছাড়া চলমান মোবাইল কোর্টের কার্যক্রম বিরতিহীনভাবে চলবে।

মন্ত্রী বলেন, ঢাকা ও চট্টগ্রামে সিএনজি-অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও আগামী মার্চ মাসের শেষ নাগাদ প্রধানমন্ত্রী মেট্রোরেল প্রকল্পকাজের উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

পরে বেলা একটা পর্যন্ত মিটার ছাড়া বেশি ভাড়ায় যাত্রী পরিবহন ও সিএনজি চালিত প্রাইভেট অটোরিক্সাতে যাত্রী বহন এবং বাসে বেশি ভাড়া আদায়ের অপরাধে ৩০টি মামলা ও ১০ চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ