জাতীয়

সম্প্রচার আইনের খসড়া করে জুনে সংসদে উত্থাপন: ইনু

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

আগামী দুই সপ্তাহের মধ্যে সম্প্রচার আইনের খসড়া তৈরি করে জুনে জাতীয় সংসদে তা উত্থাপিত হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার নিজ দপ্তরে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্সের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আগামী মার্চের শেষ দিকে একটি মিডিয়া কনভেনশন হবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এতে সাংবাদিকদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সহায়তা দেবে জাতিসংঘ।

একইসঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলা ও গণতন্ত্র সুরক্ষায় গণমাধ্যমকর্মীরা কী ভূমিকা রাখতে পারেন সে বিষয়েও প্রয়োজনীয় সহায়তা দেবে বিশেষ করে ভূমিকম্প কবলিত এলাকায় জনগণের নিরাপত্তায় গণমাধ্যমের ভূমিকা নিয়েও তাদের প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান মন্ত্রী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ