জাতীয়

চা বিক্রেতা নিহত, পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

রাজধানীর শাহ আলী থানার গুদারাঘাটে চা বিক্রেতা আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় পুলিশের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ খতিয়ে দেখাসহ অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্যক্তিগত কোনো অপরাধের দায়ে পুলিশ প্রসাশনের প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

নিহতের স্বজনদের দাবি, চাঁদার টাকা আনতে গিয়ে পুলিশ সদস্যের লাঠির আঘাতে চুলার তেলের আগুনে দগ্ধ হন।

ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ- বৃহস্পতিবার দুপুরে মারা যান বাবুল মাতুব্বর।

তবে পুলিশ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, বাবুল এলাকার মাদক ব্যবসায়ী হওয়ায় পুলিশ দেখে পালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, পুলিশসহ সাত জনকে আসামি করে রাজধানীর শাহআলী থানায় মামলা করেছে নিহতের স্বজনরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ