জাতীয়

অন্যায়ের বিরুদ্ধে বিবেককে জাগ্রত করার আহ্বান: টিআইবি

টিআইবি
টিআইবি

দুর্নীতিসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিবেক জাগ্রত করার আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সেইসঙ্গে লেখক-ব্লগার হত্যাকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সচেতন নাগরিক কমিটি ও ইয়ুথ অ্যানগেজমেন্ট সার্পোট সম্মেলনে এসব কথা বলেন তারা।

দুর্নীতিসহ সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এ শপথ পাঠ।

শিক্ষা ও পেশাগত জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও দায়বদ্ধতা নিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন উপস্থিত সব শ্রেণী-পেশার মানুষ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি'র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি-সনাক ও ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট-ইয়েস জাতীয় সম্মেলন ২০১৬ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী বক্তব্যে, স্বাধীনতার স্বপ্ন পূরণে এবং গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় দুর্নীতি বিরোধী আন্দোলন জোরদার করতে সকলের প্রতি আহ্বান জানান সুলতানা কামাল।

দেশের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক উল্লেখ করে লেখক-ব্লগার হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

আর দেশের যে কোনো অর্জনে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিবেক জাগ্রত করার আহবান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সম্মেলনে দুর্নীতিবিরোধী আন্দোলনকে আরো বেগবান করতে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।

সারাদেশের ৪৫টি অঞ্চল থেকে সনাক ও ইয়েসের হাজারেরও বেশি সদস্য এ সম্মেলনে যোগ দেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ