রাজধানীর গ্রিন রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের সেন্ট্রাল মোবাইলিং অফিসার মিজান।
আগুন লাগার বিষয়ে সেন্ট্রাল হাসপাতালের জরুরি বিভাগের কর্মী নিতাই চন্দ্র দাস বলেন, হাসপাতালের আন্ডারগ্রাউন্ডের পার্কিং থেকে একটি শব্দ শুনতে পেয়ে সেখানে গিয়ে দেখেন, একটি গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে গেছে। হাসপাতালে রাখা এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপণ যন্ত্র) দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে দ্রুত ছড়িয়ে পড়ায় আগুন নেভানো সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। বর্তমানে তা নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে, ফায়ার কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে ৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে।