জাতীয়

আবারো বাড়লো স্বর্ণের দাম

স্বর্ণ
স্বর্ণ

চলতি বছরে আবারে বাড়লো স্বর্ণের দাম। বছরের শুরুতে গত ১১ জানুয়ারি স্বর্ণের দাম ভরিতে এক হাজার ২০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)।

বৃহস্পতিবার দ্বিতীয় দফায় দাম বেড়েছে ভরিতে এক হাজার ২২৫ টাকার মতো। নতুন দর কার্যকর হবে আগামী শনিবার থেকে।

গত বছরে কমপক্ষে ৯ দফা স্বর্ণের দাম ওঠানামা করেছিল। এর মধ্যে ছয়বারই দর কমে আর বাড়ে তিনবার। অবশ্য বছরেরর শেষ দিকে দু'দফায় দাম কমেছিল।

নতুন ঘোষণায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট (১১.৬৬৪ গ্রাম) প্রতিভরি স্বর্ণের দর নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৭৪০ টাকা। এতদিন এর দাম ছিল ৪২ হাজার ৫১৫ টাকা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ