সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবেলায় গণমাধ্যম ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
দি ডেইলি স্টারের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ধর্মকে ব্যবহার করে কেউ যেন অশুভ কিছু করতে না পারে সেদিকেও ভূমিকা রাখতে হবে গণমাধ্যমকে। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে হবে। তবে তা যেন যথেচ্ছাচার না হয়।
দেশের চলমান উন্নয়নের অগ্রগযাত্রাকে এগিয়ে নিতে গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে— উল্লেখ করে তিনি বলেন, সৎ সাহসই পারে একজন সাংবাদিককে পেশাগত উৎকষর্তার শীর্ষে নিয়ে যেতে। গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে সরকার। তবে তা যেন যথেচ্ছাচার না হয়।
সংবাদপত্রের ওপর যে কোনো আক্রমণকে গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি বলে অভিহিত করে আব্দুল হামিদ আরো বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা, এটার মোকাবেলা গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে করতে হবে।
তিনি বলেন, গণমাধ্যম সমালোচনা করবে। তবে তা যেন একেপেশে না হয় তথ্যভিত্তিক হয় সেবিষয়ে খেয়াল রাখতে হবে।