বেসিক ও সোনালি ব্যাংকে লুটপাটের দায়-দায়িত্ব অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের—উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এ দায়িত্ব তাদেরকেই নিতে হবে।
শুক্রবার দুপুরে রাজধানীতে চলমান রাজনীতি নিয়ে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
চা বিক্রেতা বাবুল হত্যার সঙ্গে জড়িত পুলিশ সদস্যের দ্রুত বিচার আইনের আওতায় এক মাসের মধ্যে গ্রেপ্তার করে আদালতে সোপার্দ করার দাবিও করেন সুরঞ্জিত।
আওয়ামী লীগের এ নেতা বলেন, সোনালি ও বেসিক ব্যাংকে লুটপাট হয়েছে, তার দায়-দায়িত্ব অর্থমন্ত্রণালয় কিংম্বা বাংলাদেশ ব্যাংক কেউই এড়াতে পারবেনা।
এদিকে, রাজধানীতে আওয়ামী হকার্স লীগ আয়োজিত আরেক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, বিএনপির আসন্ন কাউন্সিল বানচাল করে দেয়ার কোন পরিকল্পনা সরকারের নেই— বরং তারা চাইলে সরকার সাহয্য করবে।