জাতীয়

প্রকৌশলীদের মেধা-দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

বাংলাদেশকে আমরা উন্নত করতে চাই, সমৃদ্ধ করতে চাই উল্লেখ করে উন্নয়নের জন্য প্রকৌশলীদের মেধা-দক্ষতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) ৫৬তম কনভেনশনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে ত্যাগ আর এটাকে শ্রদ্ধা জানাই দেশের সমৃদ্ধিতে এ ত্যাগের ইতিহাস আমাদের পথ দেখাবে।

শেখ হাসিনা তার ভাষণে বলেন, দেশের ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎ পায়— ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে আর প্রত্যেকে ঘরে ঘরে বিদ্যুৎ পাবে।

এ সময় নেপাল ও ভুটানের সহযোগিতায় যৌথ বিদ্যুৎকেন্দ্র হবে জানান প্রধানমন্ত্রী।

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল কেনার পরিকল্পনা করছে সরকার এ কথা উল্লেখ করে তিনি দেশে ১০০টি শিল্পশহর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের বলেন শেখ হাসিনা।

তিনি আরো বলেন, সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করার সমস্যা হলো এতে অনেক বেশি জায়গা লাগে। সেক্ষেত্রে সোলার প্যানেলগুলো মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি করা সম্ভব হলে নিচের জায়গায় চাষবাস করা যায় এ ব্যাপারটি সম্ভব কি না, তা ভেবে দেখতে প্রকৌশলীদের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি বলেন, অবহেলিত মানুষের ভাগ্যোন্নয়নে সরকার কাজ করছি— উন্নত-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে যা কিছু করা দরকার, সরকার তা করবে।

শেখ হাসিনা বলেন, এক সময় বাংলাদেশ শোষিত ছিল, বঞ্চিত ছিল আমরা সে স্থান থেকে দেশটা উন্নয়নের পথে নিয়ে এসেছি।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত সত্যিকার অর্থে বাংলাদেশের উন্নয়ন হয়েছে— ওই সময় রাস্তা-ঘাট, পুল-কালভার্ট নির্মাণ করেছি, বিদ্যুৎ উপাদান বাড়িয়েছি।

এ সময় ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের জন্য স্বর্ণ যুগ ছিল বলেও মন্তব্য করেন তিনি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ