জাতীয়

রাজনীতিকীকরণে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে না

জাতীয় প্রেসক্লাব
জাতীয় প্রেসক্লাব

রাজনীতিকীকরণ থেকে মুক্ত করা না গেলে বিচার বিভাগ কখনোই স্বাধীনভাবে কাজ করতে পারবে না- এমন অভিমত বিশিষ্টজনদের।

শনিবার জাতীয় প্রেসক্লাবে বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিতে করণীয় শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তারা এ কথা বলেন।

তারা বলেন, শুধু অর্থনৈতিক উন্নয়ন করলেই হবে না, দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের স্বাধীনতার কোনো বিকল্প নেই।

সেইসঙ্গে বিচারপতিদের নিয়ে অযথা মন্তব্য না করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, কাগজে কলমে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হলেও বিচার বিভাগ এখনো স্বাধীনভাবে কাজ করতে পারছে না। এর জন্য তারা দায়ী বিচার বিভাগের রাজনীতিকীকরণ।

বিচার বিভাগের কাজ ত্বরান্বিত করতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বাজেট বাড়ানো, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতিকে সার্বক্ষণিক বিচার বিভাগীয় প্রশাসনের দায়িত্ব পালনসহ বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন আলোচকরা।

এ সময় বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেজন্য বিচারপতিদের নিয়ে অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকার আহবান জানান বক্তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ