জাতীয়

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, বৃদ্ধার মৃত্যু

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল আবাসিক ভবনে শনিবার রাতে আগুনে এক বৃদ্ধা মারা গেছেন।

তার নাম: মুন্নুজান বেগম, ১২ তলা ভবনের আট তলায় থাকতেন তিনি।

আগুন থেকে সৃষ্ট ধোয়ার কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ব্রজেন কুমার জানান, নিচতলায় আগুন লাগার পরপরই বিভিন্ন তলা থেকে অর্ধশতাধিক বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়। কিন্তু অষ্টম তলায় মুন্নুজান বেগম ধোঁয়ায় অচেতন হয়ে পড়ায় সেখানেই আটকে থাকেন।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই বাড়িতে ছেলে ও তার পরিবারের সদস্যদের নিয়ে থাকতেন ৭৫ বছর বয়সী এ নারী।

হাজারীবাগ থানার ওসি মীর আলিমুজ্জামান বলেন, সবাই বেরিয়ে এলেও ওই বৃদ্ধা বের হতে পারেননি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের ৮৫/২ নম্বর বাড়িতে গভীর রাতে আগুন লাগে। দিবাগত রাত সোয়া ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ৩টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

তিনি বলেন, ভবনের নিচতলায় আগুন লাগে— পরে তা ওপরের দিকে ছড়িয়ে যায়, ভবনের বিভিন্ন তলা থেকে অর্ধশতাধিক বাসিন্দাকে বের করে আনা হয়। আট তলা থেকে মুন্নুজানকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ