বাংলাদেশ থেকে আগামী দুই বছরের মধ্যে পর্যায়ক্রমে ৩ লাখ কর্মী নেয়ার আশ্বাস দিয়েছে কাতার জানিয়েছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।
রোববার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, একই সঙ্গে আমাদের শ্রমিকদের পরিশ্রমের বেশ প্রশংসা করেছেন দেশটির মন্ত্রীরা।
সম্প্রতি কাতার সফর করেছেন নূরুল ইসলাম বিএসসি— সফর বিষয়ে বিস্তারিত তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: