বর্তমানে জ্বালানি তেল বিক্রি করে যে লভ্যাংশ পাওয়া যাচ্ছে তার কিছু অংশ নবায়নযোগ্য এ খাতে ব্যয় করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
রোববার সকালে বাংলাদেশ ইনস্টিটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এছাড়া ধীরে ধীরে দেশের অফিসগুলোকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় এগিয়ে আসার কথাও জানান গভর্নর।
একইসঙ্গে বাজেটে নবায়নযোগ্য জ্বালানি ও যন্ত্রপাতির উপরে ট্যাক্স কমাতে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি।
আবহাওয়া পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব বাংলাদেশের উপর পড়ছে তা মোকাবেলায় সকলকে একসঙ্গে কাজ করার কথা বলেনগভর্নর।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: