র্যা ব ও জেল কর্তৃপক্ষের সমন্বয়ে হাজতি ও কয়েদিদের ডাটাবেজ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার দুপুরে র্যা ব সদরদপ্তরে এর উদ্বোধন করে মন্ত্রী বলেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করতেই র্যা বের ক্রিমিনাল ডাটাবেজ চালু করা হলো।
দেশের সব জেলখানা ও সরকারি অফিসগুলোতে এ ডাটাবেজ চালু করা হবে এর মাধ্যমে জঙ্গি মোকাবেলা অনেক সহজতর হয়ে যাবে বলেও জানান মন্ত্রী।
এছাড়া দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ও অপশক্তি রুখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: