মন্ত্রী আর সচিব সৎ হলে যে কোনো মন্ত্রণালয়ের ৫০% দুর্নীতি কমে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক সেমিনারে মন্ত্রী এমন মন্তব্য করেন তিনি।
সেমিনারে ওবায়দুল কাদের আরো বলেন, দেশে কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে।
দেশের সমস্যা সমাধানে রাজনীতিবিদদের ভালো হতে হবে— এসময় মন্ত্রী পদ্মা সেতু, মেট্রোরেলসহ যোগাযোগ খাতের নানা উন্নয়নের চিত্রও তুলে ধরেন।
আগামী মার্চ মাস নাগাদ মেট্রোরেলের কাজ প্রধানমন্ত্রী উদ্বোধনের আশাবাদ করে এটার নকশা নিয়ে কাউকে সমালোচনা না করার আহ্বান জানান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: