বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার ও গণমাধ্যমে নির্ভরতার প্রতীক ছিলেন সাংবাদিক আলতাফ মাহমুদ- জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
রোববার রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের শোক সভায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকদের আপোষহীন নেতা হিসেবে সামাজকে এগিয়ে নিতে কাজ করেছেন তিনি।
তিনি আরো বলেন, গণমাধ্যম থেকে আবর্জনা দুর করতে জীবনের শেষ সময় পর্যন্ত সংগ্রামের পাশাপাশি গণমাধ্যমকে দাঁড় করানোর চেষ্টা করেছেন এ সাংবাদিক।
প্রয়াত এ সাংবাদিকের জীবন থেকে শিক্ষা নিয়ে গণমাধ্যমকে আরো সামনে এগিয়ে নিতে সাংবাদিকদের প্রতি আহবান জানান হাসানুল হক ইনু।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: