রাজধানীর মিরপুরের ভাসানটেকে নির্মাণাধীন লিফটের গর্ত থেকে সোমবার সাজিদ নামের ৫ বছরের এক শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে।
ভাষানটেক থানার পরিদর্শক এবিএম আসাদুজ্জামান জানিয়েছেন, ওই এলাকার একটির ভবনের লিফট বসানোর কাজ চলছিল। সেখানে গর্তে জমে থাকা পানি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, আশপাশে বেশ কয়েকটি ঢাকনাবিহীন ডোবা রয়েছে, ফলে বাচ্চাটি খেলতে খেলতে পড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশ এটিতে একটি দুর্ঘটনা বলে ধারণা করছে। পরে তদন্তে করে জানাবে।
গতকাল দুপুর থেকে ছেলেটি নিখোঁজ ছিল। সকাল সাড়ে ৭টার দিকে লিফটের জন্য রাখা একটি জায়গা থেকে। এ এলাকায় এ ধরনের ঘটনা এর আগেও ঘটেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: