জনস্বার্থে উপজেলা পরিষদকে অধিকতর কার্যকরের আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ উপজেলা পরিষদ।
সোমবার সকালে পরিষদের কার্যালয়ে আয়োজিত এক সভায় এ আহ্বান জানান সংগঠনের নেতারা।
নেতারা বলেন, দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে উপজেলা পরিষদকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
এ সময় কাজিপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মোজাম্মেল হক সরকারকে সভাপতি এবং মনোহরদী উপজেলা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: