জাতীয়

অতিরিক্ত ফি ফেরত না দিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

অতিরিক্ত ভর্তি ফি অবশ্যই ফেরত দিতে হবে— নইলে উচ্চ আদালতের রায় অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত সম্মেলন কক্ষে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আদালতের রায় অনুযায়ী, অতিরিক্ত ফি ফেরত না দিলে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি স্বাভাবিকভাবেই অকার্যকর হবে। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালাতেও বাড়তি টাকা বা অতিরিক্ত ফি ফেরত দেয়ার কথাটি বলা রয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিশিষ্ট নাগরিকদের সমর্থন মন্ত্রণালয়কে আরও বেশি শক্তি জোগাবে।

এ সময় আয়োজিত সম্মেলন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, শিক্ষাবিদ হায়াৎ মামুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ উপস্থিত ছিলেন।

সুলতানা কামাল বলেন, অতিরিক্ত ফি নিয়ে যারা অন্যায় করছেন এবং অতিরিক্ত ছাত্র ভর্তি করে যারা অন্যায় করছেন, তারা জবাবদিহির মধ্যে আসছেন না। তবে সবার মনে রাখা উচিত, আইনের চোখে সবাই সমান। উচ্চপদস্থ কোনো মন্ত্রী বা কর্মকর্তা যেই হোক না কেন, তিনি বা তাঁরা আইন লঙ্ঘন করছেন। এটা স্পষ্ট।

অতিরিক্ত ভর্তি ফি ফেরত সংক্রান্ত বিষয়ে আইন ও মন্ত্রণালয়ের নীতিমালা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবার কাছে অনুরোধ করেন শিক্ষামন্ত্রী ও বিশিষ্ট নাগরিকেরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ