জাতীয়

মিরপুর-১০ নম্বর মোড়ে অবৈধ দোকান উচ্ছেদ

অবৈধ দোকান উচ্ছেদ
অবৈধ দোকান উচ্ছেদ

রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড় এলাকায় ফুটপাতের ওপরের পাঁচ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে মহানগর পুলিশের ভ্রাম্যমাণ আদালত।

দোকানগুলোর অবৈধ বিদ্যুৎসংযোগের বিষয়ে ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। পরে ফুটওভার ব্রিজ ব্যবহার না করে সড়ক দিয়ে রাস্তা পার হওয়ায় বেশ কয়েকজন পথচারীকেও জরিমানা করা হয়।

রাজধানীর মিরপুরের ১০ নম্বর গোলচত্বরের আশপাশের এলাকায় এ ব্যস্ততম মোড়ের প্রায় পুরো ফুটপাতই ছিল হকারদের দখলে। পথচারীদের চলাফেরায় অসুবিধা ছিল নিত্যদিনের চিত্র।

এ এলাকায় অবৈধ হকার্স উচ্ছেদে মঙ্গলবার দুপুরে অভিযান শুরু করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। দোকানগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়েও ব্যবস্থা নেওয়ার কথা জানান ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট।

এরপর, পথচারীদের ফুটওভার ব্রিজ ব্যবহারে বাধ্য করতেও চালানো হয় অভিযান। এসময় মাইক দিয়ে বারবার বলা হলেও, জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে দেখা যায় অনেককেই।

জনসচেতনতা না বাড়লে ফুটওভার ব্রিজ ব্যবহারে আইন করে কাউকে বাধ্য করা সম্ভব নয় বলে ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ