জাতীয়

গ্রাহক হয়রানি বন্ধে আসছে ‘মোবাইল টিম’

তারানা হালিম
তারানা হালিম

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহক হয়রানি বন্ধে মাঠে থাকবে মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থার ‘মোবাইল টিম’। বুধবার ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে সিম নিবন্ধনের কাজ দেখার পর মিরপুর এক নম্বর সেকটরে সাংবাদিকদের এ কথা বলেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকরা কোনো হয়রানির শিকার হচ্ছেন কিনা তা দেখবে ‘মোবাইল টিম’।

এর আগে গত ২৮ জানুয়ারি সচিবালয়ে মোবাইল ফোন অপারেটদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তারানা বলেন, সিম নিবন্ধনে গ্রাহকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে—ফেইসবুকে অনেক অভিযোগ পাওয় যাচ্ছে। অথচ এ কাজে গ্রাহকদের কাছ থেকে কোনো টাকা নেয়ার সুযোগ নেই।

গত ১৬ ডিসেম্বর বাংলাদেশে মোবাইল ফোনের সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়। এর ফলে গ্রাহকরা এখন আর আঙুলের ছাপ ছাড়া নতুন সিম কিনতে পারছেন না।

পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলছে, যা আগামী এপ্রিলের মধ্যে শেষ করার কথা রয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ