জাতীয়

নজরে থাকছেন পরিচ্ছন্নতা কর্মীরা : খোকন

সাঈদ খোকন
সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনর পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নজর বাড়াতে ‘লোকেশন ট্র্যাকিং সিস্টেম’ চালু করা হয়েছে—এর অংশ হিসেবে দক্ষিণের ৫ হাজার ২১৬ জন পরিচ্ছন্নতা কর্মীকে কর্পোরেট সিম দেয়া হয়েছে।

বুধবার রাজধানীর নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র সাঈদ খোকন।

এ সময় মেয়র বলেন সহজ কিস্তিতে তারা মোবাইল ফোন কিনতে পারবেন।

পরিচ্ছন্নতা কর্মীদের সন্ধ্যার পর থেকে কাজ শুরুর নির্দেশনা দিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, সকাল ৭টার পর আর তাদের রাস্তায় থাকার দরকার নেই।

কাজের সময় কর্মীরা কোথায় অবস্থান আছেন ‘লোকেশন ট্র্যাকিং সিস্টেম’ ব্যবহার করে তা পর্যবেক্ষণ করা যাবে বলে জানান মেয়র।

এ শহর পরিষ্কার করা অসম্ভব বলে মনে হলেও সাড়ে ৫ হাজার কর্মী একসঙ্গে কাজ করলে এ শহর অপরিষ্কার রাখার সুযোগ নাই—এ কথা উল্লেখ করে মেয়র এ বিষয়ে সচেতন ওপরও জোর দেন।

শহরকে পরিচ্ছন্ন রাখতে যতোটা উদার হওয়া যায় হব আবার একই কারণে যতোটা কঠিন হতে হয় হবো বলে মন্তব্য করেন মেয়র।

মেয়র বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমানের উন্নয়নে যা প্রয়োজন, তার সবই করা হবে, কিন্তু শহরকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে কোনো আপস চলবে না।

অন্যদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী খান মোহাম্মদ বেলাল, গ্রামীণ ফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ ইয়াসির আজমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ