পার্বত্য শান্তিচুক্তির মোট ৪৮টি ধারা বাস্তবায়ন হয়েছে আর যে ধারাগুলো এখনো বাস্তবায়ন হয়নি তা ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ১০ম জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনের ১৩তম কার্যদিবসে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
পাবর্ত্য অঞ্চল উন্নয়নে আওয়ামী লীগ সরকার দৃঢ় প্রতিজ্ঞ— উল্লেখ করে শান্তি চুক্তির বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন নানা ধারা এসময় প্রধানমন্ত্রী উপস্থাপন করেন।
ভূমি বিরোধ নিষ্পত্তিতে ভূমি কমিশনকে কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে—মন্তব্য করে তিনি আরো বলেন, বিএনপি-জামাত পার্বত্য শান্তি চুক্তির বিরোধীতা করেছিল।
এদিকে, নির্ধারিত প্রশ্নত্তোরকালে পুলিশবাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রতিটি অভিযোগ যথাযথভাবে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন শেখ হাসিনা।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: