জাতীয়

৩৬তম জাতীয় কুচকাওয়াজ

আনসার-ভিডিপিকে আন্তরিকতার সঙ্গে কাজের আহ্বান

শেখ হাসিনা
শেখ হাসিনা

জনগণের জানমালের নিরাপত্তায় আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা একাডেমিতে আয়োজিত জাতীয় সমাবেশ তিনি এ কথা বলেন।

বাঙালির স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আনসার বাহিনী— এ কথা উল্লেখ শেখ হাসিনা বলেন, জাতির যে কোনো প্রয়োজনে সাহসিকতার সঙ্গে সাড়া দিয়েছে আনসার বাহিনী।

এ সময় আনসার ও ভিডিপির জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

এ সরকারকে সামগ্রিক উন্নয়ন-বান্ধব সরকার আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়ক চারলেন করার উদ্যোগ নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, দেশে দারিদ্র্যের হার কমেছে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বাংলাদেশ।

বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে চলবে - এমন প্রত্যয়ও ব্যক্ত করেন শেখ হাসিনা।

এর আগে সকালে গাজীপুরের সফিপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা একাডেমিতে আনসার ও ভিডিপির জাতীয় সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কুচকাওয়াজ পরিদর্শন শেষে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ