বিচারপতিদের জন্য আচরণবিধি প্রণয়ন জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে তার সঙ্গে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মৃত্যুদণ্ডের রায় পরিবর্তন হবে না উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, অপরাধ বিবেচনায় ভবিষ্যতে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে সরকার নমনীয় হতে পারে। সরকার কারো বাক স্বাধীনতা হরণ করতে চায় না। তবে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া বন্ধে সব পদক্ষেপ নেয়া হবে।
তিনি বলেন, ‘আমরা যখন নতুন আইন করবো, তখন চেষ্টা করবো এই আইনে ‘ডেট্থ পেনাল্টি’ এখন আর সাজা হিসেবে গ্রহণযোগ্যতা নেই, সেটার পরিবর্তন আনা। ’
এ সময় ব্লগার হত্যা বন্ধ ও নিহত ব্লগারদের বিচার ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সবাইকে এ সময় সংযত হওয়ার আহ্বান জানান তিনি।
এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যায় জড়িতরা গ্রেপ্তার না হওয়া তদন্ত চলা উচিত।
এক্ষেত্রে বিচারের বিষয়ে সবাইকে আশাবাদী থাকতে হবে। জঙ্গিবাদ দমনে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও এ সময় জানান মন্ত্রী।