জাতীয়

সরকারকে এক মাসের সময় দিলেন সাংবাদিকরা

সাংবাদিক
সাংবাদিক

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারে করতে সরকারকে এক মাসের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। বেঁধে দেয়া সময়ের মধ্যে উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের কর্মসূচি আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার সকালে রিপোর্টার্স ইউনিটির সামনে সমাবেশে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে সরকারের আন্তরিকতার অভাব আর সাংবাদিকদের ঐক্যের অভাবকেই দায়ী করছেন তারা।

বাবা-মায়ের হত্যার বিচারের দাবিতে সমাবেশে যোগ দেয় নিহত দম্পতির একমাত্র সন্তান মেঘ।

৪৮ ঘন্টা থেকে ৪৮ মাস, চার বছর। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হওয়ার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘন্টার মধ্যে অপরাধীদের ধরার আশ্বাস দিয়েছিলেন। যা ৪৮ মাসেও সম্ভব হয়নি। দীর্ঘ সময়েও আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় হতাশ তাদের পরিবার ও সাংবাদিক সমাজ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ