জাতীয়

এমপিওভুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত: শিক্ষামন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রী
সংসদে শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয় একটি তালিকা চূড়ান্ত করেছে— উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অর্থমন্ত্রণালয়ের অর্থ ছাড় পেলেই এমপিওভুক্ত করার কাজ বাস্তবায়ন করা হবে।

নাহিদ বলেন, অনেক মন্ত্রণালয়ের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও তা তারা খরচ করতে পারে না। সে তুলনায় শিক্ষাখাতে বরাদ্দ কম উল্লেখ করে আগামী বাজেটে এমপিওভুক্তির জন্য আলাদা বরাদ্দের দাবি জানান তিনি।

আরেক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলে নীতিমালা তৈরি করে বাংলাকে আবশ্যিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ