রাজধানীর পূর্ব রামপুরায় গ্যাস পাইপের বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ২ জন। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
দগ্ধ ২ জন হলেন: সজীব ও রাকিব।
ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, রাকিবের শরীরের ২৫ শতাংশসহ শ্বাসনালী দগ্ধ হওয়ায় তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয়। আর ১০ শতাংশ পুড় যাওয়া সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে গেছেন।
এদিকে, রাকিবের স্বজনেরা জানিয়েছে, গ্যাসের চুলার লাইনে লিকেজ থাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: