জাতীয়

বিএনপি নেত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে: হানিফ

মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলে বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে বিএনপি নেত্রীকে বিচারের মুখোমুখি হতে হবে—বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার সকালে ১৪ দলের মানববন্ধন কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।

১/১১ সময় ভুল সংবাদ ছাপানোর জন্য ‘দি ডেইলি স্টার’ সম্পাদককে পদত্যাগের দাবি জানিয়ে হানিফ বলেন, একাত্তরে পরাজিত পাকিস্তান বাংলাদেশের উন্নতিতে ঈর্ষান্বিত।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা মীমাংসিত বিষয়। বিতর্ক তৈরি করতেই বিএনপি নেত্রী সুপরিকল্পিতভাবে এমনটি করেছেন।

সভায় ১৪ দলের মুখপাত্র মো. নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রাকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনেকে পছন্দ করছে না।

যুদ্ধাপরাধীর ফাঁসির পর পাকিস্তানের প্রতিক্রিয়া আর মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের আহ্বান করা হয়।

এদিকে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আরেক সভায় দলের নেতারা অভিযোগ করেন, পাকিস্তানের চক্রান্ত এখনো থেমে নেই।

এর বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ