জাতীয়

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিদের সম্মেলন

সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে

ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা

সমালোচনা সহ্য করেই সরকারকে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে—সেইসঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে ৩ দিনের সফরের শেষ দিনে বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলন সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধিরা এ কথা বলেন।

শুরুতেই মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে তারা, ব্লগার হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব হত্যার সুষ্ঠু সুরাহা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও কয়েকটি দৈনিক পত্রিকার সম্পাদকের ইস্যুগুলোও তারা পর্যবেক্ষণ করছে বলেও জানান তারা।

একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন তারা।

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তারা বলেন, মিয়ানমারের নতুন সরকারকেই মূল দায়িত্ব নিয়ে বাংলাদেশের সঙ্গে সমঝোতা করতে হবে এ বিষয়ে।

এছাড়াও সংবাদ সম্মেলনের আগে তৈরি পোশাক মালিকদের সংগঠন-বিজিএমইএ'র সঙ্গে বৈঠক করেন তারা। সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে, ইপিজেডগুলোতে ট্রেড ইউনিয়নের অধিকার ও শ্রমিক-মালিক সুসম্পর্ক নিশ্চিত করতে আবারো সরকারের প্রতি আহ্বান জানান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ