পদ্মা সেতুর নির্মাণকাজ শেষ হলে এক বছরের মাথায় কমপক্ষে ৩৪ কোটি টাকা আয় হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে পদ্মা সেতু প্রকল্পের মুন্সীগঞ্জের শ্রীনগরের সার্ভিস এরিয়া সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতুর কাজে আর কোনো বাধা নেই আর এরইমধ্যে সেতুর ৩০% কাজ শেষ হয়েছে। এর পাশাপাশে নদীর দুই প্রান্তের সড়ক চার লেনে উন্নিত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে।
কিছুদিনের মধ্যেই এ কাজ শুরু হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: