জাতীয়

রামপালে বিদ্যুৎ প্রকল্প না করার আহ্বান

সুন্দরবনের জীববৈচিত্র্য
সুন্দরবনের জীববৈচিত্র্য

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে বস্তুনিষ্ঠ সমীক্ষার আগে সুন্দরবনে রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু না করতে সরকারের প্রতি আবারো আহ্বান জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

তা না হলে আন্দোলনের পাশাপাশি সুন্দরবন রক্ষায় আলোচনায় বসতে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর নেতৃত্বদানকারী বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে বলে কমিটির অভিমত।

একইসঙ্গে সংবিধানবিরোধী ও অগণতান্ত্রিক হিসেবেও এ সরকার অভিহিত হবে বলে মন্তব্য তাদের।

আগামীকাল-রোববার সুন্দরবন দিবস।

একে সামনে রেখে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

শুরুতেই সুন্দরবনের জীববৈচিত্র্যের প্রতি হুমকির কারণ, বাস্তবতা ও বিশ্বের সর্বহৎ এ ম্যানগ্রোভ বনাঞ্চলকে রক্ষার বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

এ সময় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সুলতানা কামাল অভিযোগ করেন, কাউকে তোয়াক্কা না করেই বিদ্যমান নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ডসহ রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে ক্রমেই সরকার অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী হিসেবে অভিহিত হচ্ছে।

সেক্ষেত্রে রামপাল প্রকল্পে সরকারের চলমান কার্যক্রম বন্ধ করে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে বস্তুনিষ্ঠ সমীক্ষা করে তারপর প্রকল্পের কাজ শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

সুন্দরবন রক্ষায় চলমান আন্দোলনের পাশাপাশি সরকারকে আলোচনায় বসতে বাধ্য করা হবে বলেও জানান তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ