দেশে কখনোই যেন জঙ্গিবাদ-সন্ত্রাস স্থান না পায় সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীতে বাংলাদেশ সিভিল সার্ভিস উইমেন নেটওয়ার্কের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, এদের কর্মকাণ্ড একটি সমাজকে লণ্ডভণ্ড করে দেয়।
এসময় সমাজের অগ্রগতির জন্য নারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি দেশের উন্নয়নে ব্যবসা-বাণিজ্যে তাদের এগিয়ে আসার কথা বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ সিভিল সার্ভিস উইমেন নেটওয়ার্কের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিয়ে শুরুতেই ভাষা শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরুষদের পাশাপাশি প্রতিটি আন্দোলন সংগ্রামে নারীদের ভূমিকার কথা তুলে ধরে তিনি আরো বলেন, নারীদের পিছনে রেখে দেশকে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়।
সমাজে নারীদের অধিকার নিশ্চিত করতে সব ধরণের বৈষম্য দূর করতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশে সবাইকে সন্ত্রাসী কর্মকাণ্ড নয় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখবে আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী জঙ্গিকর্মকাণ্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বাংলাদেশকে কেউ আর অবহেলা নয় সম্মান করে উল্লেখ করে দেশকে আরো সামনে এগিয়ে নিতে নারীদের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।