জাতীয়

বাংলাদেশকে ধন্যবাদ জানাল ফিলিস্তিন: আব্বাস

 মাহমুদ আব্বাস
মাহমুদ আব্বাস

ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অব্যাহত সমর্থনের জন্যে বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

রোববার রাতে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফিলিস্তিনের দুর্দিনে বাংলাদেশকে অকৃত্রিম বন্ধু হিসাবে আখ্যা দিয়ে সর্বপ্রকার সহায়তার জন্য ফিলিস্তিন সরকার এবং জনগণের পক্ষ থেকে মাহমুদ আব্বাস বাংলাদেশের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

জাপান যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানান। পরে সেখানেই ফিলিস্তিনি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি।

ফিলিস্তিনি শিক্ষার্থীকে বাংলাদেশে পড়ার সুযোগ এবং সেদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের বাংলাদেশে সামরিক প্রশিক্ষণের সুযোগ দেয়ার জন্যে বিশেষভাবে ধন্যবাদ জানান আব্বাস।

বৈঠকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের নৃশংসতার পাশাপাশি অনেক দিন ধরে অচলাবস্থায় থাকা শান্তি আলোচনার সর্বশেষ অবস্থা নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীকে অবহিত করেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘসহ সব আন্তর্জাতিক ফোরামেই ফিলিস্তীনের প্রতি তার সমর্থন করেন।

এ সময় ফিলিস্তিনি সংকট সমাধানের জন্যে কার্যকর উদ্যোগ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ