জাতীয়

প্রাথমিক শিক্ষাকে মজবুত করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখ হাসিনা
শেখ হাসিনা

দেশের নেতৃত্বের যোগ্য হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে প্রথমিক শিক্ষার ভিত্তি মজবুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য নতুন প্রজন্মকে আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন হতে হবে বলেও জানান তিনি।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল শিক্ষা কন্টেন্টের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিশুদের শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি আনন্দময় করতে শুরু হলো ডিজিটাল শিক্ষা কন্টেটের মাধ্যমে পাঠদান। মুখস্থ বিদ্যার পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে শেখার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা চেতনা ও সৃজনশীলতার উজ্জ্বীবন ও জ্ঞান বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।

সবাই যে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে তা কিন্তু নয়—উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাচ্চাদের ওপর পড়ার চাপ বেশি দিলে তারা পরবর্তীতে আর ভালো করতে পারে না। খেলা আর আনন্দের ছলে তাদের পড়াতে হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, মাল্টিমিডিয়া ডিজিটাল শিক্ষা কনটেন্ট তৈরির চেষ্টা চলছে— বিভিন্ন বেসরকারি সংস্থা এতে সংশ্লিষ্ট আছে।

বিশ্বসভায় বাংলাদেশ যেনো মাথা উচু করে দাঁড়াতে পারে সেভাবে শিশুদের প্রস্তুত করতে সকলের প্রতি প্রয়োজনীয় দিক নির্দোশনাও দেন তিনি।

শিক্ষাক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরে তিনি আরো বলেন, আমাদের সাক্ষরতা ৭১% উন্নীত হয়েছে। শতভাগে উন্নীত করা আমাদের লক্ষ্য। ডিগ্রি পর্যন্ত যাতে শিক্ষার্থীরা পড়ালেখা করতে পারে তার জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত বৃত্তি নিয়ে পড়াশোনা করছে ছেলে-মেয়েরা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ