ঢাকাকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এ প্রিয় শহরকে ভালোবাসারও আহ্বান জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
রোববার রাজধানীতে বিশ্ব ভালবাসা দিবসে "প্রাণসখা ঢাকা-লাভ ফর ঢাকা' শীর্ষক অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন র তিনি।
ঢাকাকে বাসযোগ্য-পরিচ্ছন্ন নগরীরূপে গড়ে তুলতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে প্রতি নাগরিককে মেয়রের ভূমিকা পালনেরও আহ্বান জানান সাঈদ খোকন।
ঢাকাকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন অনুষ্ঠানে উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
চলতি বছর পরিচ্ছন্ন বৎসর হিসেবে ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন । এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির প্রতিটি উদ্বোধনীতে ১৪ ফেব্রুয়ারি শাহবাগ চত্বরে সকলের উপস্থিতি কামনা করেছেন মেয়র সাঈদ খোকন।
এ সময় তিনি বলেন এদিন সকলের সম্মিলিত কণ্ঠে উচ্চারিত হবে আমরা ঢাকাকে ভালবাসি।
সেই সম্মিলিত কণ্ঠের ধ্বনি প্রতিধ্বনি ঘটল 'প্রাণসখা ঢাকা-লাভ ফর ঢাকা' শীর্ষক অনুষ্ঠানের উদ্বোধনীতে।
ভালবাসায় ঢেকে থাকবে ঢাকা পাশাপাশি বৃদ্ধি পাবে জনসচেতনতা এমন প্রত্যাশা করেন উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা— বিকেলে হবে কনসার্ট।