সকল প্রতিকুলতার মধ্যেও দৃঢ়তার সঙ্গে দায়িত পালনে বাংলাদেশ কোস্টগার্ডের সকল সদস্যদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সকালে রাজধানীর শেরেবাংলানগরে কোস্টগার্ডের সদর দপ্তরে বাহিনীর ২১তম প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দেশের উপকুলীয় অঞ্চলের নিরাপত্তাসহ মানবপাচার ও মাদকপাচার রোধে কোস্টগার্ড প্রশংসনীয়ভাবে কাজ করছে— উল্লেখ করে শিগগিরই সরকারের উন্নয়নমুখী বেশ কয়েকটি উদ্যোগ কোস্টগার্ডের মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে জানান মন্ত্রী।
তিনি আরো বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে একত্রে কাজ করবে সরকার।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: