জাতীয়

ভালোবাসার সগর্ব ঘোষণায় পিছিয়ে নেই এদেশের তরুণ-তরুণীরাও

ভালোবাসার লাল গোলাপ
ভালোবাসার লাল গোলাপ

বিশ্ব ভালবাসা দিবস আজ রোববার আর দশটা দিনের চেয়ে বিশেষ এ দিনটিকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি যেন নেই।

একান্ত উদযাপনের পাশাপাশি উৎসবের আমেজও দেখা যায় সবার মধ্যে। ভালবাসা প্রকাশের এ ধরণ পশ্চিমা দেশগুলোর মতো বাংলাদেশের মানুষকেও ছুঁয়ে গেছে। উপহার বিনিময় আর দিনভর উদযাপনে ভালোবাসার সগর্ব ঘোষণায় পিছিয়ে নেই এদেশের তরুণ-তরুণীরাও।

আর কিছু দিন পরেই পরিণয়ের মধ্য দিয়ে পরিণতি পাবে এধরনের প্রেমিক যুগলের কয়েক বছরের ভালবাসা। তাই এবারের ভালবাসা দিবসটি তাদের জন্য আরো বেশি তাৎপর্যপূর্ণ।

সবার হৃদয়ে এখনো ফাল্গুনের আবির-উচ্ছাস— তাই ফাগুনের বাসন্তীর সঙ্গে মিলেছে ভালোবাসার লাল।

নগরজীবনে ভালবাসা দিবস উদযাপন অনেকটাই নিজের অনুভূতি প্রকাশের একটি প্রয়াস। আর ভালবাসা বলতে যে শুধু প্রেমই তা নয় বরং তা প্রসারিত বন্ধু-বান্ধব, স্বজন সবার মধ্যে।

ভালবাসা ক্ষণিকের নয়—ভালবাসা চিরন্তন-বছর বছর দিনটি আমাদের সেকথাই স্মরণ করিয়ে দেয় বার বার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ