সন্ত্রাস, জঙ্গিবাদ এবং অভিবাসন সমস্যা সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য।
রোববার ঢাকায় সফররত দেশটির অভিবাসন প্রতিমন্ত্রী জেমস ব্রোকেনশায়ার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে এ কথা সাংবাদিকদের বলেন।
এসময় তিনি বিশ্বব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থানের ভয়াবহতা উল্লেখ করে সন্ত্রাস দমনে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী।
দুপুরে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের সঙ্গে বৈঠক করেছেন তিনি।
এর আগে দুই দিনের সফরে ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: