ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যা মামলার তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
মঙ্গলবার দুপুরে মিরপুরে ফায়ার সার্ভিসকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ব্যবহৃত যন্ত্রাংশ হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রকৃত আসামিকে ধরা সহজ হবে—এমন আশাবাদ ব্যক্ত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অভিজিতের হত্যা মামলার তদন্ত চলছে এবং এর অগ্রগতিও হয়েছে।
বাংলাদেশের জিএসপি সুবিধা ফিরে পাওয়া বিষয়ে কাজ হচ্ছে বলেও জানান বার্নিকাট।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: