ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে একনেক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ অনুমোদন দেয়া হয়।
পরে বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, এটা তৃতীয় সংশোধনী।
চতুর্থ দফায় আরো ৬২৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় বেড়ে এ প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে ৩ হাজার ৮১৬ কোটি ৯৩ লাখ টাকা।
এদিকে, প্রকল্প বাস্তবায়নের সময় একবছর বাড়ানোর ফলে কাজ শেষ হবে এ বছরের ডিসেম্বরে বলে জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী আরো বলেন, এ সংশোধনীর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রকল্প ব্যয় বাড়ল প্রায় ৬২৬ কোটি টাকা। মোট ৪ হাজার ৯৬১ কোটি টাকার ৯টি প্রকল্পে অনুমোদন দেয়া হয় একনেকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: