জাতীয়

সন্ত্রাস-সহিংস জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স, সংসদে পররাষ্ট্রমন্ত্রী

আবুল হাসান মাহমুদ আলী
আবুল হাসান মাহমুদ আলী

সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে–এ কথা উল্লেখ পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাংলাদেশ এরইমধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ বিষয়ে দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।

মঙ্গলবার জাতীয় সংসদে সরকার দলীয় সংসদ সদস্য (ঢাকা-৫) হাবিবুর রহমান মোল্লার এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

এর পাশাপাশি বাংলাদেশের ভূ-খণ্ডকে যাতে কেউ সন্ত্রাস বা জঙ্গিবাদ সম্পর্কিত কোনো কর্মকাণ্ডে ব্যবহার করতে না পারে এবং এ ধরনের কার্যকলাপে কোনো দেশ বা সংগঠন যাতে আর্থিক সহযোগিতা না করে সে ব্যাপারে সরকার সবসময়ই বদ্ধপরিকর বলেন মন্ত্রী।

তিনি বলেন, সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমন এবং সন্ত্রাসে অর্থায়ন বন্ধে আমরা মুসলিম দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দ্বি-পক্ষীয় পর্যায়ে পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে।

মাহমুদ আলী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি বৈশ্বিক চ্যালেঞ্জ— এ চ্যালেঞ্জ মোকাবেলার মধ্যদিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শুধু মুসলিম সম্প্রদায় নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের যেকোনো শুভ উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত থেকে নিবিড়ভাবে কাজ করে যাওয়ার ক্ষেত্রে সরকার সচেষ্ট থাকবে।

মন্ত্রী আরো বলেন, সম্প্রতি আমরা সৌদিআরবের নেতৃত্বে ৩৪টি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ বিরোধী কেন্দ্রে যোগ দিয়েছি— এসব উদ্যোগে সম্পৃক্ত থাকার পাশাপাশি সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে সরকার সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯; মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২; পারস্পরিক সহায়তা আইন ২০১২সহ বেশ কয়েকটি শক্তিশালী আইন প্রণয়ন করেছে।

সংরক্ষিত-৬ আসনের সংসদ সদস্য সেলিনা বেগমের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবেলায় দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আমরা সচেষ্ট আছি।

‘একই সঙ্গে এসব ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখতেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশের সীমান্তকে শান্তির সীমান্তে পরিণত করাও পররাষ্ট্র নীতির অন্যতম লক্ষ্য।’

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনের ১৯তম কার্য দিবস শুরু হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ