পাকিস্তানকে চিরশত্রু আখ্যায়িত করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘পাকিস্তান আমাদের চিরশত্রু।
মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সেলিম বলেন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি।
তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এখনও আমাদের পেছনে ষড়যন্ত্র করছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।’
তিনি আরো বলেন, পাকিস্তান এখনো তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে— তারা ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ করিয়েছে তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: