প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন নবনিযুক্ত কাতার রাষ্ট্রদূত ও মালদ্বীপের হাইকমিশনার।
বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমে কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল দেহাইমি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় ভ্রাতৃপ্রতিম দু'দশের মধ্যে সুসম্পর্কের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত। এ সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পরে সৌজন্য সাক্ষাত করেন মালদ্বীপের হাইকমিশনার ড. মোহাম্মদ আজিম।
সার্ককে আরও শক্তিশালী করতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন হাইকমিশনার।
এ অঞ্চলের মানুষের প্রধান সমস্যা দারিদ্র্য থেকে মুক্ত হতে হলে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: