একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে পাকিস্তানের ১৯৫ জন সেনাকর্মকর্তাসহ যেসব যুদ্ধাপরাধী বিভিন্ন দেশে পালিয়ে আছে তাদের আগামী ৩১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে প্রতীকী বিচার করা হবে জানিয়েছেন নৌ-মন্ত্রী শাজাহান খান।
বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধে পাকিস্তান বাংলাদেশের যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণেরও দাবি জানান তিনি।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেয়া হবে বলেও জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: