জাতীয়

বিএনপির নেতাদের মুখে কারচুপির কথা মানায় না

মাহবুব উল আলম হানিফ
মাহবুব উল আলম হানিফ

বিএনপি চিন্তা চেতনায় কারচুপি—দলটির নেতাদের মুখে কারচুপির কথা মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে বুধবার বিকেলে দলের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ হবে। এ নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কেউ যেন প্রার্থী না হয় সে জন্য কেন্দ্র থেকে সতর্ক করে দেয়া হয়।

২০ মার্চ ১০টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, প্রার্থীরা বৃহস্পতিবার সকালে ধানমন্ডি কার্যালয় থেকে দলীয় প্রধানের স্বাক্ষরযুক্ত প্রত্যায়ন পত্র সংগ্রহ করতে পারবেন।

হানিফ আরো বলেন, ২২ মার্চ প্রথম দফায় ইউপি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচনে কারচুপির বিষয়ে বিএনপির অভিযোগ নাকচ করে দেন তিনি বলেন, বিএনপি যখনই সরকারের ছিল তখনই নির্বাচনে কারচুপি হয়েছে।

এছাড়াও সংবাদ সম্মেলন থেকে ৩১ মার্চ দ্বিতীয় দফা নির্বাচনে সম্ভাব্য দলীয় প্রার্থীদের নাম ২২ ফেব্রুয়ারির মধ্য পাঠাতে তৃণমূল মনোনয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ