জাতীয়

সশস্ত্রবাহিনী যেনো কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়

শেখ হাসিনা
শেখ হাসিনা

সশস্ত্রবাহিনী যেনো কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুর সেনা নিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসি-এসসি) শেখ হাসিনা কমপ্লেক্সে আয়োজিত গ্রাজুয়েট সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের শান্তিমিশনে থাকা বাংলাদেশি সশস্ত্রবাহিনীর কোনো সদস্যের অনাকাঙ্খিত আচরণ ও কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও জানান শেখ হাসিনা।

বাংলাদেশকে কেউ যেনো হেয় করতে না পারে সেভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার চায় না তাদের অনাকাঙ্খিত আচরণে দেশের সুনাম নষ্ট হোক।

এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এর আগে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সশস্ত্রবাহিনীসহ ২৩টি দেশের ২৬৮ জন প্রশিক্ষণার্থী গ্রাজুয়েটদের সনদ বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ